পিপল পার আওয়ার
পিপল পার আওয়ার (www.peopleperhour.com )
যুক্তরাজ্যভিত্তিক একটি জনপ্রিয় ফ্রিল্যান্স
মার্কেটপ্লেস। প্রচলিত অনলাইন মার্কেটপ্লেস
যেগুলো ভিন্ন ভিন্ন কাজ আউটসোর্স বা
ফ্রীল্যান্সিং করার জন্য সুযোগ দিয়ে থাকে
তাদের মতোই একটি অনবদ্য স্কিল বিক্রি করার
মার্কেটপ্লেস।
জনপ্রিয় এই অনলাইন মার্কেটপ্লেসে আপনি
প্রায় সব ক্যাটাগরির কাজই করতে পারবেন।
যেমন – ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, রাইটিং
এন্ড ট্রান্সলেশন, সেলস এন্ড মার্কেটিং,
ভিডিও ফটো অডিও, সোশ্যাল মিডিয়া,
বিজনেস সাপোর্ট, সফ্টওয়ার ডেভলপমেন্ট এন্ড
মোবাইল ক্যাটাগরি ইত্যাদি। প্রতিটি
ক্যাটাগরিরই রয়েছে আবার অনেক সাব
ক্যাটাগরি, যেমন ডিজাইন ক্যাটাগরির সাব
ক্যাটাগরিতে রয়েছে Logo Design, Wireframes, Web
Pages, Icons/Badges সহ আরো অনেক সাব
ক্যাটাগরি আর প্রতিটি সাব ক্যাটাগরিতে
প্রতিদিনই পোস্ট হয় শত শত জব এবং এই
মার্কেটপ্লেসে রয়েছে অফুরন্ত কাজের সুযোগ।
সবচেয়ে বেশী কাজ পাওয়া যায় ডিজাইন
এবং ওয়েব ডেভলপমেন্ট ক্যাটাগরিতে।
পিপল পার আওয়ার এর মূল বৈশিষ্ট্য – আওয়ারলি
:
পিপল পার আওয়ার অন্যান্য সব মার্কেটপ্লেস
থেকে ভিন্ন তার মূল কারণ হচ্ছে আওয়ারলি।
আমরা অন্যান্য মার্কেটপ্লেসে বিড/
এপ্লিকেশন করে কাজ পাই আর এ
মার্কেটপ্লেসে বিড/এপ্লিকেশন এর
পাশাপাশি আওয়ারলি তৈরি করেও কাজ
পাওয়া যায়। আওয়ারলি হচ্ছে একটি অফার –
যেমন আপনি যদি লোগো ডিজাইনের একটি
অফার দিয়ে একটি আওয়ারলি তৈরি করেন তখন
ক্লায়েন্ট/বায়াররা সেটি দেখতে পাবে
এবং তাদের প্রয়োজন হলে এটির অর্ডার করবে।
সেক্ষেত্রে আপনি একটি আওয়ারলি তৈরি
করেই অনেকগুলো অর্ডার পেতে পারেন।
আপনাকে বারবার বিড করতে হবে না।
পিপল পার আওয়ারে কাজ কিভাবে শুরু
করবেন?:
পিপল পার আওয়ারে কাজ শুরু করতে হলে
প্রথমেই আপনাকে যেকোন একটি কাজে দক্ষ
হতে হবে। যেমন আপনি যদি ফটোশপ দিয়ে
বিজনেস কার্ড তৈরি করতে পারেন তবে
আপনি এখানে এধরনের কাজগুলো করতে
পারবেন। আপনি যদি HTML, CSS দিয়ে
ওয়েবসাইট তৈরি করতে পারেন তবে
ওয়েবসাইট ডিজাইনের প্রচুর কাজ এই
মার্কেটপ্লেসে রয়েছে যা আপনি করতে
পারবেন।
আর আপনি যদি কোন কাজ না জানেন তবে
আপনাকে প্রথমে যেকোন একটি কাজ শিখতে
হবে। তারপর এই মার্কেটপ্লেসে কাজ করতে
পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে
কাজ করতে হলে কিছু স্টেপ রয়েছে -এই
স্টেপগুলো অতিক্রম করতে পারলে আপনি
ফ্রিল্যান্সিং করতে পারবেন।
পর্যায় -১ : কোন একটি কাজে দক্ষ হওয়া । কাজ
জানা বা শেখা। কাজ জানা থাকলে আপনি
সহজেই কাজ করতে পারবেন আর না জানা
থাকলে আপনি কাজটি শিখে নিতে পারেন।
কাজ শেখা ছাড়া আপনি এখানে ভাল
অবস্থানে যেতে পারবেন না বা ভালো আয়
করতে পারবেন না।
পর্যায় -২ : কাজ শেখার পর প্রয়োজন হয়
মার্কেটপ্লেসগুলোতে প্রোফাইল তৈরি করা-
যেমন এখানে পিপল পার আওয়ারে প্রোফাইল
তৈরি করা, প্রোফাইল সাজানো ও
পোর্টফলিও রাখা এবং নিজেকে
ভালোভাবে উপস্থাপন করা।
পর্যায় -৩ : সবশেষে প্রয়োজন পড়ে
মার্কেটপ্লেসটি ভালভাবে বুঝা। যেমন এই
মার্কেটপ্লেসে কিভাবে বিড করতে হয়,
কিভাবে প্রজেক্ট ম্যানেজম্যান্ট করতে হয়,
কিভাবে পেমেন্ট তুলতে হয়, কোন সমস্যায়
কিভাবে সাপোর্ট নিতে হয় ইত্যাদি।



No comments