কিওয়ার্ড রিসার্চ কেন জরুরী
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ কিওয়ার্ড
রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ইন্টারনেট
ব্যবহারকারিই তার নূন্যতম দরকারেও
ইন্টারনেটে খোঁজ করতে পছন্দ করে। ধরা যাক,
কেউ একজন টি শার্ট সম্বন্ধে জানতে চাচ্ছেন
এবং কোথায় ভালো টি শার্ট পাওয়া যায়
সে সম্বন্ধে খোঁজ খবর নিতে চাচ্ছেন। আর টি
শার্ট ব্যবসায়ী যদি কিওয়ার্ড রিসার্চ না
করে তার ওয়েবসাইটে, কন্টেন্টে যথাযথভাবে
কিওয়ার্ড ব্যবহার করে না থাকে তাহলে কি
কোন সম্ভাবনা আছে সার্চ ইঞ্জিনে টি শার্ট
লিখে খোঁজ করলে তার ওয়েবসাইট পাওয়ার?
মোটেও নেই।
যে কেউ একটা সাধারণ ওয়েবসাইট এর ধরণ
দেখলেই হয়তো বলতে পারবে যে এটা কিসের
ওয়েবসাইট, কিন্তু সার্চ ইঞ্জিন বট এক্ষেত্রে
অন্ধ। সে দেখে কিছু কোড। আপনার সামনে
দশজন আইন শৃঙ্খলা বাহিনীর লোককে দেয়া
হলো। সবাই প্রায় একই রকম কাপড় পড়া, আপনাকে
যদি বলা হয় কার নাম কি, তাহলে কি আপনি
বলতে পারবেন? প্রশ্নই উঠেনা। কিন্তু যদি এমন
হয় প্রত্যেকটা লোকের কাছে নামের ব্যাজ
লাগানো আছে? তাহলে আপনি সে ব্যাজ
দেখে কাউকে না চিনেও সবার নাম বলে
দিতে পারবেন।
এক্ষেত্রে নামের ব্যাজ থাকায় আপনার নাম
বলে দেয়া সহজ হয়েছে। এমনি কিওয়ার্ড
রিসার্চের মাধ্যমে সঠিক কিওয়ার্ড বাছাই
করতে পারা যায়। সঠিক কিওয়ার্ডগুলো বাছাই
করে সেগুলো কন্টেন্টে যথাযথ ভাবে প্রয়োগ
করলে সে কিওয়ার্ডগুলোই সার্চ ইঞ্জিন বটের
কাছে নামের ব্যাজের মতো কাজ করবে। এতে
করে সহজেই সার্চ ইঞ্জিন বুঝতে পারবে সেই
পেইজটিতে মূলত কি নিয়ে আলোচনা করা
হয়েছে। তাই সে ওই একই বিষয় লিখে সার্চ
ইঞ্জিনে খোঁজ করা হলে পেইজটি যথাযথ
স্থানে দেখাতে পারবে।
কিওয়ার্ড রিসার্চের ফলে যেসব বিষয় জানা
যায় সেসব হল:
- কোন কিওয়ার্ড কতটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা
আছে তা জানা যায়
- লং টেইল কিওয়ার্ডগুলো খুঁজে বের করা যায়
- রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করা
যায়
- কোন কিওয়ার্ড কোন সময়ে কতটা জনপ্রিয়
ছিলো সেটা জানা যায়
- কিওয়ার্ডটি যেকোনো দেশে
স্থানীয়ভাবে কতবার খোঁজ করা হয় তা জানা
যায়
- সারাবিশ্বে কতবার কিওয়ার্ডটি খোঁজ করা
হয় তা জানা যায়।



No comments