Header Ads


ব্লগ কমেন্টিং




 কোন ব্লগ এ প্রাসঙ্গিক কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিঙ্ক ও ট্রাফিক ২টিই বাড়ানো। মানসম্মত ব্যাকলিঙ্ক এবং সেই সাথে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর জন্য ব্লগ কমেন্টিং একটি কার্যকর উপায়। আপনি খুব সহজেই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে অনেক মানসম্মত ব্যাকলিঙ্ক করতে পারবেন যা আপনার ব্লগ এর কীওয়ার্ড রেঙ্ক করতে অনেক সাহায্য করবে। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনার ব্লগ এর মত একই রকম কিছু ব্লগ খুঁজে বের করুন যাদের পেজ রেঙ্ক, এলেক্সা রেঙ্ক, ডোমেইন অথরিটি ভালো।তারপর নিয়মিত সেই ব্লগগুলোতে কমেন্ট করুন। মনে রাখবেন, কমেন্ট করার সময় স্পাম করবেন না, সবসময় গঠনমূলক কমেন্ট করবেন, তাহলেই আপনার কমেন্ট এপ্রুভ করা হবে । ব্লগ কমেন্টিং কেন করা হয়? ব্লগ কমেন্টিং এস ই ও এর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যে কোন ওয়েবসাইট এর প্রচার প্রচারণার জন্য ব্লগ কমেন্টিং এর ভূমিকা অপরিসীম। ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আমরা খুব সহজেই কোন সাইট এর ট্রাফিক বাড়াতে পারি।গুগল এর কাছেও করে তুলতে পারি সাইটটিকে গুরুত্বপূর্ণ। ব্লগ কমেন্টিং এ যা যা করা উচিত নয়: ব্লগ কমেন্টিং এর সময় আমরা যে ভুলগুলো করে থাকি তা হল ব্লগটি না পরেই GOOD, NICE, WELL SAID ইত্যাদি কমেণ্ট করে থাকি। অধিকাংশ ক্ষেত্রেই এ সকল কমেন্ট এপ্রুভ হয় না।কারণ আমরা জানি অধিকাংশ ক্ষেত্রেই ব্লগ মানুয়ালি এপ্রুভ করা হয়। তাই ব্লগ কমেন্টিং করার সময় জেনে বুঝে বা প্রাসঙ্গিক কমেন্ট করতে হবে। ব্লগ কমেন্ট করার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখতে হয়: ১. না বুঝে, অপ্রাসঙ্গিক কমেন্ট না করা । ২. কমেন্ট করার সময় word/Phrase না লিখে কয়েকটি বাক্যে কমেন্ট করা। ৩. ব্লগ কমেন্টিং নির্দেশনা দেয়া থাকলে তা ভালভাবে পড়া। ৪. প্রয়োজনে কমেন্ট এ anchor text এ targeted keyword ব্যবহার করা।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.