Deshi Product Zone এ এসে সপ্ন পূরন প্রিয়াংকা প্রিয়া
নমস্কার / আদাব
আমি প্রিয়াংকা প্রিয়া।খুব সাধারন বৌদ্ধ পরিবারের মেয়ে ও বিবাহিত মহিলা।চট্রগ্রামের পটিয়া থানার ঊনাইনপূরা গ্রামে আমার জন্ম ও বৈবাহিক সূত্রে হাটাহাজারির মির্জাপুর নিবাসি।ছোট বেলা থেকেই ডানপিটেও নয় আবার শান্তও নয় এরকম স্বভাবের মেয়ে আমি।
আমার উদোক্তা হওয়ার শুরুর দিকটা খুবি অমসৃন ও শোচনীয়। প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটাই মুখ্যম বিষয় ছিলো।তারপরেও লেগে থেকেছি, পিছপা হইনি।অনেকে এমনও বলতো কি দরকার এসব করার।হাসি ঠাট্টা, তামাশা করতো।তারপরেও নিজের জায়গায় স্থীর থেকেছি লক্ষ্য আমার অটুট রেখেছি।
আমার এগিয়ে যাওয়ার পিছনে আমার পরিবার,আমার স্বামি ও একটি গ্রুপ রয়েছে যার নাম না বললে নয় সেটা হলো Deshi Product Zone এর অসীম ভুমিকা রেখেছে।Deshi Product Zone এর এডমিন অলি আহমেদ ভাইয়া আমাকে ওনার গ্রুপে আমার পন্যের পরিচিতি তুলে ধরতে সাহায্য করেছেন।এবং তারপরে শুরু হয় আমার নতুন পথ চলা।
আমার পেজ এর নাম Rupkotha collection
আমি স্বল্প পুজি দিয়ে প্রথম দেশীয় হ্যান্ডপেইন্ট শাড়ি দিয়ে শুরু করি।আজ হ্যান্ডপেইন্ট শাড়ি,কাতান শাড়ি,সুতি ত্রীপিচ, মহিলাদের আন্ডারগার্মেন্টস ও স্যানিটারি ন্যাপকিন পযর্ন্ত এগিয়েছে।ইচ্ছা আছে আরো এগিয়ে যাওয়ার।ব্যবসায় চাই নিস্ঠা, সততা,বিশ্বাস ও মুলধন।আপনি যাই করেন তারজন্য নিস্ঠার সাথে সততা বজায় রেখে মানুষের বিশ্বাস অর্জন করে মুলধন সঠিক ভাবে কাজে লাগাতে হবে।প্রতিবন্ধকতা আসবে,তাকে পরিহার করে সঠিকটা বেছে নিয়ে এগিয়ে যেতে হবে।ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে কেউ আপনাকে সামনে এগিয়ে দিবেনা।আর সাহসের সাথে এগিয়ে যাওয়ার নামই উদোক্ত্যা। আজ আমি যতটুকু এগিয়েছি সাহস করে নেমেছি বলেই পেরেছি।এভাবেই সাফল্য সম্ভব।পরিশেষে সবার কাছে দোয়া/ আাশীর্বাদ চাইছি,আরো চাই সুপরামর্শ।
লেখিকা
প্রিয়াংকা প্রিয়া।



অনেক অনেক শুভ কামনা রইলো
ReplyDelete