কাটারিভোগ চালের পরিচয়
কাটারিভোগ চালের পরিচয় পর্ব ঃ1
কাটারিভোগ চাল দিয়ে পোলাও ছাড়া মজাদার বিরিয়ানি, জর্দা, পায়েশ ও ফিরনি রান্না করা হয়।বিশেষ জাতের ধান থেকে সুগন্ধি চাল তৈরি হয়। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে আমন ও বোরো মৌসুমে সুগন্ধি ধান চাষ করা সম্ভব।উত্তরাঞ্চলে প্রধানত দিনাজপুর,ঠাকুরগাঁও,পঞ্চগড়,রংপুর,নওগাঁ,রাজশাহী জেলায় সুগন্ধি ধান উৎপাদিত হয় কাটারিভোগ ধানের আতপ চালের পোলাও জনপ্রিয়তার শীর্ষে।
কাটারিভোগ ধানের চিঁড়া হয় হালকা ধবধবে সাদা ও এতে আছে মিষ্টি সুগন্ধ আদিকাল থেকে সুগন্ধি চাল অভিজাত শ্রেণির আচার অনুষ্ঠানে স্থান পায়। আজও দিনাজপুরের কাটারিভোগ সুগন্ধি চাল দেশি-বিদেশি অতিথি আপ্যায়নে সুনাম বজায় রেখেছে। সুগন্ধি চালের পোলাও ছাড়া পিঠা-পুলি, বিরিয়ানি, জর্দা, পায়েশ ও ফিরনি বেশ চমৎকার ও সুস্বাদু-যা জিভে জল আনে। এখনও দিনাজপুরের কৃষকরা মসজিদে মিলাদে এবং লক্ষ্মী-নারায়ণ পূজায় এ চাল ব্যবহার করে থাকে।



No comments