Header Ads


লিওনেল মেসির সংক্ষিপ্ত ক্যারিয়ার ও শৈশবের জানা অজানা কিছু তথ্য


বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল
মেসি আর্জেন্টিনার রোজারিওতে স্টিল কারখানায়
কর্মরত বাবা হোর্হে হোরাসিও মেসি এবং পার্ট-টাইম
ক্লিনার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি এর ঘরে ১৯৮৭
সালের ২৪শে জুন জন্মগ্রহন করেন। তার পৈতৃক
পরিবারের আদি বাসস্থান ছিল ইতালির আকোনা শহরে,তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি
১৮৮৩ সালে সেখান থেকে আর্জেন্টিনায় চলে
আসেন। মেসির বড় দুই ভাই এবং এক ছোট বোন
রয়েছেন। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল। পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু
করেন যার কোচ ছিলেন তার বাবা হোর্হে।

লিওনেল মেসির সংক্ষিপ্ত ক্যারিয়ার:

নামঃ লিওনেল আন্দ্রেস মেসি
জন্মঃ ২৪জুন ১৯৮৭
জন্মস্থানঃ রোসারিও, আর্জেন্টিনা
উচ্চতাঃ ৫ ফুট ৭ ইঞ্চি
খেলার অবস্থানঃ ফরোয়ার্ড
অর্জন: অলিম্পিক গোল্ড মেডেল ২০০৮, ফিফা
ক্লাব বিশ্বকাপ ২০১১, ফিফা ব্যালন ডি’অর ২০০৯, ২০১০,২০১১,২০১২। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ৩ বার,
লা লিগা প্লেয়ার ফ দ্যা ইয়ার ২০০৯,১০,১১।

রেকর্ড: অফিশিয়াল ম্যাচে সবচেয়ে বেশি হ্যাটট্রিক ২৬ টি,লা লিগায় সবেচেয়ে বেশি হ্যাটট্রিক ১৯ টি। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল ৯১টি।জাতীয় দলের হয়ে এক বছরে সবচেয়ে বেশি গোল ১২ , লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিক ৮ টি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল ৩৫৪*

গোল: আর্জেন্টিনার হয়ে ৮৩ ম্যাচে ৩৭ গোল।
আর্জেন্টিনার হয়ে অর্জন: ফিফা অনূর্ধ্ব ২০
বিশ্বকাপ শিরোপা, অলিম্পিক গোল্ড মেডেল
২০০৮, কোপা আমেরিকা রানার আপ ২০০৭।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.