Header Ads


অ্যাডোবি ফটোশপে কালার প্যালেট এর ব্যবহার


অ্যাডোবি ফটোশপে কালার প্যালেট এর ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। কালার প্যালেট ব্যবহার করে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করা যায়। রঙ ব্যবহার করার জন্য আরও যে টুল এবং ব্যাপার সংশ্লিষ্ট তা হল:

- টুলবক্সের Foreground & Background কালার বক্স

- Eye Dropper tool

- Point Backer tool

- Gradient tool.

কালার প্যালেটের উপরে ডানদিকের বাটনে ক্লিক করলে পর্দায় কালার প্যালেট মেনু
প্রদর্শিত হবে: মেনু থেকে যে মোড নির্বাচন করা হবে সে মোডেই কালার প্যালেট প্রদর্শিত হবে। যেমন RGB Sliders এবং RGB Spectrum নির্বাচন করলে RGB মোডে কালার প্যালেট প্রদর্শিত হবে। কালার প্যালেট থেকে রঙ নির্বাচন করা: তিন ভাবে রঙ নির্বাচন করা যায়- - স্লাইডার ব্যবহার করে - কালার প্যালেটের নিচে প্রদর্শিত কালার বার থেকে ক্লিক করে - স্লাইডারের ডান পাশের টেক্সট বক্সে সংখ্যা বা মান বসিয়ে ।

Foreground & Background কালার:

সব ইমেজেরই ফোরগ্রাউন্ড (সামনের অংশ) এবং ব্যাকগ্রাউন্ড (পিছনের অংশ) রয়েছে। ফটোশপ
প্যাকেজে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয় নিম্নোক্তভাবে।

Foreground:

- পেইন্ট করা হয়

- কোন নির্বাচিত অংশকে ফিল করা হয়

- স্ট্রোকে অংশ নিলে কাটা অংশে প্রদর্শিত হয়।

Background:

- গ্রেডিয়েন্ট ফিল করার জন্য ব্যবহার করা হয়

- ইমেজের অংশ কেটে নিলে কাটা অংশে প্রদর্শিত হয়।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.