Header Ads


এস ই ও এর কিছু গুরুত্বপূর্ণ টুলস


নিচে এস ই ও এর কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করা হলঃ

। AdWords Keyword Tool: আসলে এস ই ও নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমেই আসে কীওয়ার্ড রিসার্চের কথা। কীওয়ার্ড রিসার্চের জন্য এই টুল (https://adwords.google.com/ ) অনেক গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করে । উল্লেখ্য, এটি গুগল এর একটি ফ্রি সেবা এবং আপনার যদি Gmail Account থাকে তাহলে উপরোক্ত লিংকে গিয়ে আপনার Gmail Account এর নাম ও পাসওয়ার্ড দিলেই AdWords Keyword Tool এ লগিন করতে পারবেন।

২ । Google Webmaster Tools: আপনি তো কীওয়ার্ড রিসার্চ করে সাইট বানিয়েছেন। কিন্তু আপনার ওয়েবসাইটের অবস্থা কি ? এই টুলের সাহায্যে আপনার সাইটের হেলথ কেমন আছে তা দেখতে পারবেন ( https://www.google.com/ webmasters/tools/ )। তাছাড়াও সাইটের এরর গুলো চেক করতে পারবেন । এটিও গুগলের আরেকটি ফ্রি সেবা।

৩। Google Analytics: সাইট করেছেন, সাইটের অবস্থাও ভালো, ভিজিটর আসে কিনা চেক করুন। আপনি এই টুলের ( https://analytics.google.com/ ) সাহায্যে জানতে পারবেন আপনার সাইটে ভিজিটর আসে কেমন, কোথা থেকে আসে ইত্যাদি ইত্যাদি । গুগলের অনেকগুলো ফ্রি সেবার মধ্যে এটিও একটি এবং আপনার জিমেইল একাউন্ট দিয়েই লগিন করতে পারবেন।

৪ । SEO by Yoast: আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজেই এই প্লাগিনটার সাহায্যে আপনার ব্লগের প্রায় সব ধরনের অনপেজ এস ই ও এর কাজ করতে পারবেন। এছাড়াও অফপেজ এস ই ও এর জন্য এই প্লাগিনটা অনেক উপকারী।

৫ । Backlinkwatch: আপনি এই টুলের (http:// backlinkwatch.com/ ) সাহায্যে বিভিন্ন সাইটের
ব্যাকলিঙ্ক খুজে পাবেন।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.