Header Ads


ওয়েব ডিজাইনিং এর কিছু প্রয়োজনীয় টিপস


১। ট্যাগ লাইন জুড়ুনঃ আপনি যদি প্রথম পেজেই আপনার ভিজিটরদের আপনার সাইট সম্পর্কে
আকৃষ্ট করতে পারেন তাহলে সে আপনার সাইটটি পরিপূর্ণ ভাবে ভিজিট করার প্রয়াস পাবে। সুতরাং আপনার সাইটে অবশ্যই ট্যাগলাইন যুক্ত করুন।

২। আপনার সাইটে সাইট সার্চ বাটন যুক্ত করুনঃ একজন ভিজিটর যখন আপনার সাইটে ভিজিট করবেন তখন সে তার চাহিদা অনুযায়ী আপনার সাইট থেকে কাঙ্ক্ষিত সাবজেক্টটি সার্চ করতে চাইবে। এক্ষেত্রে যদি আপনার সাইটে সাইট সার্চ অপশনটি না থাকে তাহলে ভিজিটর নারাজ হবেন এবং আপনার সাইটে পরবর্তীতে আসবেন না। সুতরাং আপনার উচিত আপনার সাইটে একটি সার্চ অপশন রাখা।

৩। অতিরিক্ত গ্রাফিক্স ব্যবহার করবেন নাঃ আপনার ওয়েব সাইটে অধিক মাত্রায় গ্রাফিক্স ও ছবি ব্যবহার করার ফলে আপনার সাইটটি লোড হতে অনেক সময় নেয়। এর জন্য গ্রাফিক্স ও ছবির পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রন করতে হবে। আপনার সাইটটিকে উন্নত করে তোলার জন্য ডিজাইন করুন, সেটাকে সাজাবার জন্য নয়।

৪। সাইটে সাইট ম্যাপ ব্যাবহার করুনঃ সাইট ম্যাপের বিশেষত্ব হল এটি একটি সাইটের গঠন ও স্থাপত্য উপস্থাপন করে। একজন ভিজিটর খুব সহজেই পুরো সাইট সম্পর্কে ধারণা পেতে পারে যে এখানে কি কি আছে। এটি বিভিন্ন আকারে হতে পারে।

৫। হোম পেজে যাওয়ার সুব্যাবস্থা রাখুনঃ ওয়েব সাইটের গ্রাফিক্স,লোগো বা উপরের হেডলাইনের সাথে সাইটের হোম পেজের লিংক দিয়ে দিন l যাতে করে সবাই অন্যপেজ থেকে দ্রুত হোমপেজে ফিরে আসতে পারে। বিশেষ করে ওয়েব সাইটের লোগোতে আপনার সাইটের হোমপেজের লিংক দিয়ে দিন। এটি বেশ সহজতর। এভাবে করলে ভিজিটর দের আপনার সাইট ব্রাউজ করতে সুবিধা হবে।

৬। কপিরাইট নোটিশ সংযুক্ত করুনঃ আপনার সাইটে কপিরাইট নোটিশ যুক্ত করুন। সাধারণত সাইটের নিচের দিকে কপিরাইট নোটিশ যুক্ত করতে হয়। ওয়েব ডিজাইনারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনার সাইটে যদি কপিরাইট নোটিশ দেওয়া থাকে তাহলে অন্য কেউ যদি আপনার সাইট থেকে কনটেন্ট বা আর্টিকেল কপি পেস্ট করে তাহলে আপনি এর প্রতিবাদস্বরুপ অভিযোগ জানাতে পারবেন এবং তার বিরুদ্ধে ইচ্ছা করলেই যেকোন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

৭। সহজ পাঠ্য ওয়েবপেজ তৈরি করবেনঃ একটি ওয়েব পেজ যদি সহজ পাঠ্য না হয় তাহলে সেটি ভিজিটররা বেশি ভিজিট করে না। কেননা প্রায় ভিজিটররাই আপনার পেজের পুরো লেখা অক্ষর বাই অক্ষর পড়বে না। আপনার পেজের লেখাগুলো এমন হতে হবে যাতে ভিজিটররা সামান্য চোখ বোলালেই মূল বিষয়বস্তু বুঝতে পারবে। এক্ষেত্রে আপনার পেজের লেখার প্যারাগ্রাফ গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সাধারনত কোন লেখার প্রথম দুই প্যারাগ্রাফই বেশি গুরুত্বপূর্ণ হয়। অধিকাংশ ভিজিটর এর বেশি আর পড়েন না। আপনি যদি প্রথম পর্যায়েই আপনার পেজের লেখা দ্বারা পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারেন তাহলে সে পরবর্তীতে পড়ার আগ্রহ পাবে।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.