Header Ads


ওয়ার্ডপ্রেস ব্লগের এস ই ও এর জন্য সেরা ৫টি প্লাগিন্স


ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস ই ও) খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ ভিজিটর পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্লগের সঠিকভাবে এস ই ও এর কাজ করতে হবে। আমরা সবাই জানি যে, ওয়ার্ডপ্রেস এস ই ও ফ্রেন্ডলী, তাই খুব সহজেই কিছু কার্যকরী পন্থা অবলম্বন করে আমরা আমদের ব্লগে সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিজিটর পেতে পারি। এস ই ও এর কাজ সঠিকভাবে করার জন্য আপনাকে অনপেজ ও অফপেজ দুটোই ভালোভাবে করতে হবে। ওয়ার্ডপ্রেস ব্লগে অনপেজ ও অফপেজ এস ই ও করার জন্য আপনি কিছু প্লাগিন্স ব্যবহার করতে পারেন যা আপনার ব্লগকে আরো বেশী এস ই ও ফ্রেন্ডলী করবে। চলুন দেখে নেওয়া যাক, ওয়ার্ডপ্রেস ব্লগের এস

ই ও এর জন্য সেরা ৫টি প্লাগিন্স।

১. ওয়ার্ডপ্রেস এস ই ও বাই ইয়োষ্ট (WordPress SEO by Yoast): ওয়ার্ডপ্রেস ব্লগের এস ই ও এর জন্য ওয়ার্ডপ্রেস এস ই ও বাই ইয়োষ্ট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি প্লাগিন। লক্ষ লক্ষ ওয়েবমাষ্টাররা তাদের ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইট অপ্টিমাইজ করার জন্য এই প্লাগিনটা ব্যবহার করে থাকেন। আপনি খুব সহজেই এই প্লাগিনটার সাহায্যে আপনার ব্লগের প্রায় সব ধরনের অনপেজ এস ই ও এর কাজ করতে পারবেন। এছাড়াও অফপেজ এস ই ও এর জন্য এই প্লাগিনটা অনেক উপকারী।

২. এস ই ও প্রেসর (SEOPressor): এস ই ও প্রেসর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস এস ই ও প্লাগিন। এই প্লাগিনে অনেকগুলো ফিচার রয়েছে যা খুব সহজেই আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে রাঙ্ক
করাতে সাহায্য করবে। অনপেজ এস ই ও হচ্ছে এস ই ও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আপনি এই প্লাগিনের সাহায্যে খুব সহজেই করতে পারবেন। এই প্লাগিনের সাহায্যে আপনি আপনার ব্লগের প্রতেকটা কন্টেন্ট এর এস ই ও এর স্কোর বাড়াতে পারবনে।

৩. অল ইন ওয়ান এস ই ও প্যাক (All in One SEO Pack): অল ইন ওয়ান এস ই ও প্যাক হচ্ছে আরেকটি ফ্রি এস ই ও প্লাগিন যা আপনি নিশ্চিন্তে আপনার ব্লগে ব্যবহার করতে পারেন। এই প্লাগিনটি সয়ংক্রিয় ভাবে আপনার ব্লগের প্রাথমিক এস ই ও অপটিমাইজেশন এর কাজ করে দিবে। এছাড়াও এই প্লাগিনটার আরো অনেক ফিচার রয়েছে যা আপনার ব্লগকে এস ই ও ফ্রেন্ডলী করতে সাহায্য করবে।

৪. এস ই ও আল্টিমেট (SEO Ultimate): এস ই ও আল্টিমেট আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এস ই ও প্লাগিন যা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আপনি খুব সহজেই এই প্লাগিনের সাহায্যে আপনার ব্লগের এস ই ও এর কাজ করতে পারেন যা আপনাকে সার্চইঞ্জিনে ভালো রাঙ্ক পেতে সাহায্য করবে।

৫. এস ই ও প্লাগিন বাই স্কুইরলি (SEO Plugin by SQUIRRLY):

এস ই ও প্লাগিন বাই স্কুইরলি ও আরেকটি জনপ্রিয় এস ই ও প্লাগিন যা মূলত আপনাকে এস ই ও ফ্রেন্ডলী কন্টেন্ট লিখতে সাহায্য করবে। এছাড়াও এই প্লাগিনের সাহায্যে আপনি সব ধরনের অনপেজ এস ই ও এর কাজ করতে পারবেন।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.