Header Ads


স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে মার্কেট রিসার্চের গুরুত্ব


একটি পরিসংখ্যানে দেখা যায়- প্রায় অর্ধেকের চেয়ে বেশি স্টার্টআপ বিজনেস ৫ বছর পর্যন্তও বাজারে টিকতে পারেনা। তার অন্যতম প্রধান কারন হল মার্কেট সম্পর্কে যথাযথ এবং সঠিক ধারনা না থাকা। যেকোনো ব্যবসায় শুরু করার পূর্বে সেই ব্যবসায় সম্পর্কে সঠিক পরিকল্পনা করা দরকার। আপনি কোন প্রোডাক্ট/সার্ভিস নিয়ে স্টার্টআপ বিজনেস করতে চান সেই প্রোডাক্ট/সার্ভিস কোন শ্রেণীর, কোন বয়সের, কোন ধরনের মানুষ গ্রহন করবে অর্থাৎ বিজনেসের টার্গেট কাস্টমার সম্পর্কে ধারনা নেয়া, আপনার টার্গেট কাস্টমারের কাছে উক্ত প্রোডাক্ট/সার্ভিস কতোটা গ্রহণযোগ্য হবে এগুলো নিয়ে তথ্য সংগ্রহ করা, সংগৃহীত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করা এবং তার থেকে ধারণা নিয়ে সেই অনুযায়ী ব্যবসায়ের প্ল্যান করাই হচ্ছে মার্কেট রিসার্চ। এক কথায় আপনি যে প্রোডাক্ট/সার্ভিস নিয়ে কাজ করবেন সেটার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাব্য মার্কেট সম্পর্কে বাস্তব তথ্য নিয়ে কাজ করাই হচ্ছে মার্কেট রিসার্চ।

উদাহরনঃ ধরেন, আপনি সুইজারল্যান্ড এ তৈরি খুব ভালো মানের কোন কসমেটিকস ব্র্যান্ড বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছেন। আপনি খুবই কনফিডেন্ট যে এতো ভালো একটা ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করবেন যেটা এর আগে বাংলাদেশে কেউ করেনি, আপনি তো সফল হবেন ই। কিন্তু মার্কেটে প্রোডাক্ট টি ছাড়ার পরে দেখা গেলো কিছুদিন পরেই মানুষ নানা রকমের কমপ্লেইন নিয়ে আসতে শুরু করলো। এক পর্যায়ে দেখা গেলো এই কসমেটিকস ব্র্যান্ড টা খুবই ভালো মানের। কিন্তু এর পণ্যগুলোতে বেশিরভাগ যেসকল উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো শীত প্রধান দেশের জন্য উপযুক্ত। আমাদের দেশের আবহাওয়া এখন অনেকটাই গরম প্রধান হয়ে গেছে বলে মানুষের ত্বকে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো স্যুট করছেনা। তাই সবাই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে আর আপনার ব্যবসায়ের বারোটা বাজছে।

শিক্ষাঃ এমন কিংবা কাছাকাছি ধরনের ঘটনা আমরা আমাদের আশে-পাশে প্রায়ই দেখে থাকি। এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হতোনা যদি আপনি বিজনেস শুরুর আগে সঠিকভাবে মার্কেট রিসার্চ করে নিতেন। আপনি প্রথমে অল্প কিছু স্যাম্পল এনে পরিবার, বন্ধু- বান্ধব কে ট্রায়াল বেসিসে ব্যবহার করতে দিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে তখনই সহজেই বুঝতে পারতেন এই প্রোডাক্টের সুবিধা- অসুবিধা সম্পর্কে। আর তখন খুব সহজেই সঠিক সিদ্ধান্ত টি নিতে পারতেন আপনি। এই হচ্ছে মার্কেট রিসার্চের গুরুত্ব। আশা করি বোঝাতে পেরেছি।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.