Header Ads


এফিলিয়েট মার্কেটার


মার্কেটিং কি কম বেশি সবাই জানি। মার্কেটিং হচ্ছে যে কোন পণ্য অথবা সার্ভিস এর প্রমোশন করা, প্রচার করা ও ওই পণ্য এর ক্রেতা তৈরি করা।

***একজন ভাল মানের এফিলিয়েট মার্কেটার হতে হলে আপনার খুব ভাল ইংরেজি জ্ঞান এবং গুছিয়ে লেখার প্রাকটিস থাকা বাধ্যতামূলক***

এই মার্কেটিং আপনি যখন অনলাইন এ করবেন সেটা হবে “ডিজিটাল মার্কেটিং”। আর আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যাবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। উইকিপিডিয়া এর তথ্য মতে, “Affiliate marketing is a marketing practice in which a business rewards one or more affiliates for each visitor or customer brought about by the affiliate’s marketing efforts” সহজ ভাবে বলা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিষয় যার মাধ্যমে প্রথমত আপনি কারো বা কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রমোট করবেন। এখন কোনো ভিজিটর যদি আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ঐ পণ্য বা সেবা কিনে থাকেন, তাহলে আপনি একটি নিদ্দিষ্ট পরিমান কমিশন পাবেন। তবে যদি আপনি এফিলিয়েট মার্কেটার হতে চান তাহলে আপনার কি কি বিষয়ে জ্ঞান থাকা দরকার? আসুন জানিঃ

*নিশ(প্রোডাক্ট বা নির্দিষ্ট একটি অবজেক্টিভস)

*নিশ ম্যানেজমেন্ট

*কন্টেন্ট রাইটিং

*রিভিউ রাইটিং

*কন্টেন্ট প্রমোশন স্ট্রেটেজি

*সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

*রেপুটেশন বিল্ডাপ

*লিংক বিল্ডিং

No comments

Theme images by RASimon. Powered by Blogger.