Header Ads


কিভাবে আপনি আপনার সাইট বা ব্লগে আডসেন্স অনুমোদন পাবেন?


গুগল এডসেন্স কি? আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে, গুগল এডসেন্স কি?


 গুগল এডসেন্স হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটা সার্ভিস। এটার মাধ্যমে গুগল ব্লগারদের ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং তার বিনিময়ে ব্লগারদেরকে টাকা দেয়। ব্লগ থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়। আমরা জানলাম সাইটের মাধ্যমে গুগোল আডসেন্স দিয়ে আয় করা যায়। এখন আমাদের জানতে হবে যে কি কি শর্ত পূরণ করার পর গুগোল আপনার সাইটে আডসেন্স এর অনুমোদন দিবে।

# প্রথমেই আপনাকে দেখতে হবে ওয়েবসাইট বা ব্লগ আডসেন্স পাওয়ার যোগ্যতা রাখে কিনা। সেই যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে।

১। একবারেই নতুন এমন ডোমেইনে আডসেন্স অনুমোদন দেওয়া হয় না। ডোমেইন এর বয়স ১ মাস
এর উপরে হতে হবে অথবা বয়স আরো বেশি হলে ভালো হয়।

২। ডোমেইন এর সাথে সাথে আপনার একটি সম্পূর্ণ ওয়েবসাইট থাকতে হবে।

৩। আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই রেস্পন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে।

৪। এবং পাবলিশার হওয়ার জনয আপনার বয়স অবশ্যই ১৮ হতে হবে।

# গুগল অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন কেন প্রত্যাখ্যান করবে?

১। কপি পেস্ট লেখা বা অসম্পূর্ণ লেখা আপনার ওয়েবসাইটে থাকলে।

২। ওয়েবসাইটের ডিজাইন সম্পূর্ণ না হলে।

৩। আপনি যদি একই সাইটে ডাবল আডসেন্স ব্যবহার করে থাকেন।

৪। আপনার সাইটে যদি অন্য কোন কোম্পানির অ্যাড ব্যবহার করে থাকেন।

৫। আপনার সাইটে ভিজিটর বাড়াতে গিয়ে স্প্যাম বা সফটওয়্যার ব্যবহার করে ভিজিটর এনে থাকেন তাহলে গুগোল আপনাকে আপনার সাইটের জনয আডসেন্স এর অনুমোদন দিবে না।

# নতুন সাইটে জন্য আডসেন্স পেতে হলে আপনাকে কি করতে হবে?

১। কোয়ালিটি সম্পূর্ণ কনটেন্ট থাকতে হবে আপনার ওয়েবসাইটে।

২। কনটেন্ট অবশ্যই সর্ব নিম্ন ৩০০ ওয়ার্ড বা তার বেশি হতে হবে।

৩। ২৫ থেকে ৩০ বা তার বেশি পোস্ট থাকতে হবে আপনার ওয়েবসাইটে।

৪। অবশ্যই আপনার সাইটে কোন ধরনের এডাল্ট কনটেন্ট থাকতে পারবে না।

৫। ড্রাগ, অস্ত্র, ইত্যাদি ক্ষতিকর কিছু আছে এমন কোন কনটেন্ট থাকতে পারবে না আপনার সাইটে।

# আপনার সাইটের অবশ্যই কন্টাক অপশন থাকতে হবে এবং সাইটের নীতিমালা থাকতে হবে।

# আডসেন্স ফ্রেন্ডলী সাইটে কি কি থাকতে হবে?

১। পরিষ্কার এবং পেশাদার নকশা থাকতে হবে।

২। সহজ সাইট নেভিগেশন

৩। সঠিক মেনু এবং সাব মেনু সুবিধা থাকা লাগবে।

৪। সাইট খুব দ্রুত লোড নিতে হবে।

৫। এসইও ফ্রেন্ডি হতে হবে।

৬। মোবাইল ফ্রেন্ডী হতে হবে সাইটটি।

৭। কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করতে হবে।

৮। ওয়েবসাইটে কোন ধরনের রোবট ব্যবহার করে ভিজিটর আনা যাবে না

৯। সাইটে প্রতিদিন ৪০ থেকে ১০০ এর বেশি পেইজভিউ থাকতে হবে।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.