পিসি কম্পিউটার বারবার রিস্টার্ট বা বন্ধ হয় কেন?
**আপনার পিসি কম্পিউটার রিস্টার্ট সমস্যা? বার বার রিস্টার্ট হচ্ছে এমন অবস্থায় আপনাকে যা করতে হবে তাহলো সবার আগে খুজে বের করতে হবে কেন এই রির্স্টাট সমস্যা হচ্ছে ।
পিসি কম্পিউটার রিস্টার্ট সমস্যা সাধারণত দুই ধরণের হয়ে থাকে।যেমন-****১. পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হলে।**
**২. কুলিংফ্যান, কুলিংপ্রেস্ত, প্রসেসর সমস্যা হলে।**
সমাধান: প্রথমে পিসি খুলে ভালো ভাবে পরিস্কার করতে হবে তারপর পাওয়ার সাপ্লাই খুলে তার আউটপুট বিভিন্ন ভোল্টেজ পরিক্ষা করে দেখতে হবে অথবা পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে কিছুক্ষণ পিসি অন রেখে দেখতে হবে যে ঠিক ভাবে চলছে কি-না। যদি ঠিক হয়ে যায় তাহলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই জনিত সমস্যার কারণে এমনটা হচ্ছে। তখন পাওয়ার সাপ্লাই পরিবর্তন করতে হবে।পাওয়ার সাপ্লাই পরিবর্তনের আগে প্রসেসরের কুলিং ফ্যান, কুলিং প্রেস্ত, ঠিক আছে কি-না দেখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কুলিং ফ্যান ঠিক মত কুলিং করছে না, ঘুরছেনা, স্পিড কমে গিয়েছে, কুলিং পেস্ত শুকিয়ে গিয়েছে, যার কারণে ওভার হিটিং সমস্যা হচ্ছে ফলে পিসি বন্ধ হচ্ছে।
## কুলিং ফ্যান, কুলিং প্রেস্ত, প্রসেসর হিটিং সমস্যা হলে:
কম্পিউটার পিসি কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে অন্যতম কারণ হলো প্রসেসরের কুলিং সিস্টেম ঠিক মত কাজ না করা। বেশির ভাগ সময় দেখা যায় প্রসেসরের কুলিং ফ্যানের চার পা এর মধ্যে এক পা কোন কারণে চেড়ে যায় ফলে প্রসেসরে সাথে কুলিং ফ্যানের হিটসিং ঠিক-ঠাক টাচে থাকে না। তখন প্রসেসর ওভার হিট হতে থাকে ফলসূতিতে কিছুক্ষণপর পিসি অফ হয়ে যায়। আবার কুলিং প্রেস্ত অনেক সময় থাকে না, শুকিয়ে যায়, যার কারণে প্রসেসর ওভার হিট হতে থাকে তারপর পিসি বন্ধ হয়ে যায়। আবার কুলিং ফ্যান অনেক পুরোনো হওয়ার কারণে স্পিড কমে যায়, য়ার কারণে পিসি ওভার হিট হতে থাকে দিয়ে বন্ধ হয়ে যায়। এজন্য প্রথমে কুলিং ফ্যান ঠিকভাবে লাগানো আছে কি-না, ফ্যানের স্পিড ঠিক আছে কি-না, কুলিংপ্রেস্ত ঠিক আছে কি-না দেখুন। এগুলো ঠিক থাকার পরও যদি সমস্যা থাকে তাহলে পাওয়ার সাপ্লাই পরিবর্তন
করে দেখতে হবে।



No comments