Header Ads


অফপেজ অপটিমাইজেশনঃ


অফপেজ অপটিমাইজেশন আপনার সাইটের পেজের বাহিরে করা হয়। যেমন ধরুন আপনার সাইটের কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে বা কতটি সাইট আপনার সাইটে লিঙ্ক ব্যাক দিয়েছে। আপনার সাইটের কি পরিমাণ সোশ্যাল লিঙ্ক পপুলারিটি আছে,আপনার পেজ রেঙ্ক কত ইত্যাদি। এর সবগুলোই আপনার সাইটের SERP(Search engine result page) এ অবস্থানের জন্য ভূমিকা পালন করে। অফপেজ অপটিমাইজেশন ২ ভাবে করা যায়। পেইড এবং নন পেইড। আপনার সাইটের অফপেজ অপটিমাইজেশন করার জন্য নিচের বিষয়গুলো গুরুত্ব দিতে পারেন:

১।কোয়ালিটি ব্যাকলিঙ্ক সংগ্রহ করা

২।সোশ্যাল লিঙ্ক পপুলারিটি তৈরি করা

৩।সাইটের পেজ রেঙ্ক বাড়ান

৪।সাইটের ভিজিটর বাড়ান

৫।ডাইরেক্টরী সাবমিশন করা ইত্যাদি। তবে ইচ্ছা করলেই কিছু টাকা খরচ করে হাজার হাজার ব্যাকলিঙ্ক পাওয়া যায় এবং পেজ রেঙ্ক বেড়ে যায়। কিন্তু গুগলের শেষ সার্চ এলগরিদমে বা পান্ডা ও পেঙ্গুইন আপডেটে কোয়ালিটি কনটেন্ট এবং কোয়ালিটি ব্যাকলিঙ্কের গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি দেখবেন অনেক হাই পেজরেঙ্ক সাইট অনেক সময় সার্চ রেজাল্টে ভাল রেঙ্ক পায় না আবার একটা নতুন সাইট খুব সহজেই ভাল রেঙ্ক পায়। এটা খুব জরুরী না যে আপনার সব পোস্ট সার্চ রেজাল্টে প্রথম পেজে থাকতে হবে। আপনার সাইটে যদি ৩০টা পোস্ট থাকে এবং তার মধ্যে যদি ৫টিও যদি সার্চ রেজাল্টে ১ম পেজে জায়গা পায় তাহলেই অনেক। সুতরাং ভাল এবং কোয়ালিটি পোস্ট দিন, ভিজিটর আসবেই।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.