Header Ads


গেস্ট ব্লগিং কি এবং এর সুবিধা গুলো কি কি ?


গেস্ট ব্লগিং হচ্ছে ইদানিং সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি এসইও পদ্ধতি।

গেস্ট ব্লগিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন লেখক একটি আর্টিকেল লিখে ব্লগারকে দেয়, ব্লগার সেটি দেখেন এবং যদি মনে করেন যে আর্টিকেলটা তার সাইট এর উপযুক্ত তাহলে তিনি তা পাবলিশ করবেন। বিনিময়ে লেখক তার লিংক বিল্ড করার সুযোগ পাবেন। এভাবে তিনি একটি সাইট হতে নিজের সাইট এর জন্য লিংক বিল্ড করতে পারবেন। আর ব্লগার তার সাইট এর জন্য সহজে ভালো এবং ইউনিক কন্টেন্ট পেয়ে যাবেন। সংক্ষেপে এটাই গেস্ট ব্লগিং।

সংক্ষেপে গেস্ট ব্লগিং এর সুবিধা গুলো :

- সাইট এর জন্য ট্রাফিক বৃদ্ধি করা

- নির্দিষ্ট রিডার বা কাস্টমার টার্গেট করা

- নিজের সাইট এর জন্য শক্তিশালী লিংক বিল্ড করা

- নিজের ব্র্যান্ড তৈরী করা

- বিভিন্ন ব্লগারদের সাথে যোগাযোগ তৈরী করা

- অন্য ব্লগারদের থেকে টিপস জানা

- নিজের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করা

- নিজের রাইটিং দক্ষতা বাড়িয়ে তোলা ইত্যাদি।

প্রথমে প্রয়োজনীয় গেস্ট ব্লগিং সাইট গুলো খুঁজে বের করতে হবে। সংরক্ষণ করার জন্য এক্সেল ফাইল এ সেভ করে রাখুন। গেস্ট ব্লগিং সাইট গুলো খুঁজে বের করতে গুগলে সার্চ করুন। গেস্ট টিউন এর জন্য আর্টিকেলটা কেমন হলে ভালো হয় এটা আপনাকে আগে জানতে হবে। প্রথমেই নিজের টপিকস নির্বাচন করুন। যা লিখবেন তা নিয়ে অবশ্যই আপনাকে জানতে হবে। না জেনে কিছু লিখবেন না। আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে। যেখানে টিউন করবেন ওই সাইট এর আর্টিকেল এর ফরমেটটা দেখে নিন এবং সেই হিসাবে নিজের আর্টিকেল ফরমেট করুন। যেমন তারা কত শব্দের আর্টিকেল প্রকাশ করে জেনে নিয়ে সেই হিসাবে লিখুন। নিজের টপিকস এর সাথে রিলেটেড আর্টিকেল লিখবেন। তথ্যবহুল আর্টিকেল লিখুন যাতে রিডার পড়ে কিছু জানতে পারে। সহজ সুন্দর ভাষাতে লিখুন। ছবি ব্যবহার করুন, তাতে রিডারদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। আপনার আর্টিকেল এর মাঝেই ছবি দিয়ে ব্লগারকে দিবেন না। আর্টিকেল আর ছবি আলাদা করে দিন, তাতে ব্লগার নিজের ব্লগ এ তা সুন্দর করে ব্যবহার করতে পারবে। বার বার পড়ুন আর পড়ার সময় নিজে অন্যের লিখা পড়ছেন মনে করুন। দেখুন আপনি সন্তুষ্ট হচ্ছেন কিনা। এটাই আসল বিষয়। নিজে লিখে সন্তুষ্ট না হলে অন্য কেউ তা পরে সন্তুষ্ট হবেনা। লিখার সাথে সাথে তা ব্লগার কে দিবেন না। লিখা হয়ে গেলে বিরতি নিন। সময় গেলে আপনার ফ্রেশ লাগবে এবং আবার একবার পড়ুন, দেখুন ভুল বের হয় কিনা। তারপর প্রদান করুন। গেস্ট ব্লগিং এর জন্য নিজের লেখক পরিচিতি তৈরী করুন। অযথা দীর্ঘ করবেন না। সংক্ষেপে যতটা বলা দরকার বলুন, অপ্রয়োজনীয় কথা লিখবেন না। নিজের সম্পর্কে সংক্ষেপে যতটা পারা যায় তথ্য দিয়ে দিন। অধিকাংশ ক্ষেত্রে লেখক পরিচিতিতে আপনি আপনার সাইট এর লিংক দিবেন। শুরু করুন নিজের নাম দিয়ে। তারপর এক কথায় নিজের একটা পরিচয় তুলে ধরুন। আপনি কোন বিষয়ে দক্ষ তা তুলে ধরুন। দরকার হলে আপনার সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারেন।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.