Header Ads


কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন



এফিলিয়েট মার্কেটিং এর অন্যতম পূর্বশর্ত হলো আপনার নিজের একটি ওয়েবসাইট।


 আর ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। 


সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো হলো ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, ব্লগার ইত্যাদি। এদের মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় এবং নতুনদের জন্য সবচেয়ে উপযোগী।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইন্সটল করা তেমন কোন কঠিন কাজ না। কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে আপনি নিজেই আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনার দুটো জিনিষ থাকতে হবে – ডোমেইন এবং হোস্টিং আপনার যদি ইতিমধ্যেই ডোমেইন এবং হোস্টিং নেয়া থাকে, তাহলে আপনি এখনই ওয়ার্ডপ্রেস ইন্সটল শুরু করতে পারবেন। আর যদি আপনি একদমই নতুন হন, তাহলে প্রথমে ডোমেইন এবং হোস্টিং কিনে নিন। তারপর এই টিউটোরিউয়াল অনুসরণ করে আপনি সহজেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন। কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন ওয়ার্ডপ্রেস ইন্সটল করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। আমরা তার মধ্যে সবচেয়ে সহজ দুটো উপায় আপনাদের দেখাবো – সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল
এবং এফটিপি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল। এই দুটো পদ্ধতির যেকোন একটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন। প্রথমে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আপলোড করতে হবে , তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে। সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল সিপ্যানেল হলো আপনার ওয়েবসাইট এর কন্ট্রোল প্যানেল। সিপ্যানেল এর লগইন ডিটেইলস আপনার হোস্টিং কোম্পানি’র কাছে পাবেন। সিপ্যানেল-এ লগইন করার পর WordPress নামের ফিচারটি খুঁজে বের করুন। বিভিন্ন হোস্টিং কোম্পানি তাদের সুবিধা অনুযায়ী সিপ্যানেলকে কাস্টোমাইজ করে থাকে। তাই WordPress ফিচারটি কোন সেকশনে থাকবে তা নির্দিষ্ট করে বলা যায় না। যেমন, আমার হোস্টিং কোম্পানি WordPress কে রেখেছে CGI Scripts নামের সেকশনের মধ্যে।
আপনার সিপ্যানেল থেকে WordPress ফিচারটি খুঁজে বের করে তার ওপর ক্লিক করুন। কোন কোন হোস্টিং কোম্পানি এই পর্যায়ে আপনাকে ইন্সটলেশন ডিরেক্টরি বাছাই করতে বলতে পারে। এক্ষেত্রে ডিফল্ট অপশনটাই আপনার জন্য উপযুক্ত। ‘Install’ বা ‘Next’ বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার সাইটে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আপলোড হয়ে যাবে। এফটিপি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল এই পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনাকে এফটিপি সফটওয়ার ব্যবহার করতে হবে। আর ফাইলজিলা হলো সবচেয়ে জনপ্রিয় এফটিপি সফটওয়ার। চলুন দেখে নেয়া যাক কিভাবে ফাইলজিলা ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন। প্রথমেই wordpress.org এ গিয়ে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিন। লেটেস্ট ভার্শনটাই ডাউনলোড করবেন। ডাউনলোড শেষ হলে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে রাখুন। এরপরের কাজ হলো একটি ডাটাবেজ বানানো। এক্ষেত্রে আপনার হোস্টিং কোম্পানির সাহায্য নিতে পারেন। ডাটাবেজ এর নাম, ইউজারনেম, পাসওয়ার্ড
এবং হোস্টের নাম কপি করে রাখুন। এবার ফাইলজিলা ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ফাইলজিলাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে আপনার ৩টি জিনিষ দরকার হবে – হোস্ট ইউজারনেম পাসওয়ার্ড এই তিনটি জিনিষই আপনার হোস্টিং কোম্পানি’র কাছে পাবেন। এই তথ্যগুলো পাওয়ার পর ফাইলজিলা ওপেন করুন। মেনু’র ঠিক নিচেই হোস্ট, ইউজারনেম ও পাসওয়ার্ড দেয়ার আলাদা ফিল্ড পাবেন। এই তিনটি তথ্য দিয়ে ‘Quickconnect’ বাটনে ক্লিক করুন। পোর্ট ফিল্ডটি খালি থাকলেও অসুবিধা হবে না। সবকিছু ঠিক থাকলে আপনার সাইট কানেক্ট হবে। এখন ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে  ফাইলজিলাতে Local site অংশে আপনার কম্পিউটারের ফাইলগুলো এবং Remote site অংশে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো দেখাবে। Local site অংশ থেকে এক্সট্রাক্ট করা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি খুঁজে বের করুন। আর Remote site অংশে public_html ফোল্ডারটি ওপেন করুন। এবার, Local site এর ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে সবগুলো ফাইল বাছাই করুন। এই ফাইলগুলো public_html ফোল্ডারে আপলোড করতে হবে। এজন্য বাছাই করা ফাইলগুলোর ওপর রাইট-ক্লিক করে ‘Upload’ এ ক্লিক করুন। অথবা ফাইলগুলো ড্র্যাগ করে public_html ফোল্ডারে ছেড়ে দিলেও কপি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করুন এবং নিশ্চিত হয়ে নিন যে নিচে Failed transfers এ কোন ফাইল নেই। সব ঠিক থাকলে আপনার সাইটেওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আপলোড হয়ে যাবে। এ পর্যায়ে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আপলোড করা হয়েছে। এখন ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে। এজন্য যেকোন একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে আপনার ওয়েবসাইটটি ওপেন করুন। আপনি এরকম একটি পেজ দেখবেন – এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে। Continue দিয়ে পরের স্টেপ-এ যান। ওয়ার্ডপ্রেস কনফিগার করার জন্য কী তথ্য লাগবে, তা এই পেজে বলা আছে। Let’s go! বাটনে ক্লিক করে পরের ধাপে যান। এখানে আপনার কপি করে রাখা ডাটাবেজ এর নাম, ইউজারনেম, পাসওয়ার্ড এবং হোস্টের নামগুলো দিন। সব দেয়া হলে Submit বাটনে ক্লিক করুন। সব ঠিক থাকলে এরকম একটি স্ক্রিন আসবে – WordPress Install Run the install বাটনে ক্লিক করুন। এটি আপনাকে একটি ওয়েলকাম পেজে নিয়ে আসবে। এই পেজে আপনার সাইটের টাইটেল, ইউজারনেম, পাসওয়ার্ড এবং ই-মেইল দিন। আপনার সাইটটি প্রাইভেট রাখতে সবশেষের বক্সটি চেক করে দিন। এখানের প্রতিটি জিনিষ আপনি পরে পরিবর্তন করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে Install WordPress বাটনে ক্লিক করুন। এটি আপনাকে একটি সাকসেস পেজে নিয়ে যাবে। Log In বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। সব ঠিক থাকলে আপনি নতুন একটি পেজ দেখতে পাবেন, যেটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নামে পরিচিত। ড্যাশবোর্ডটি দেখা গেলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস যথাযথভাবে ইন্সটল হয়েছে। এখন আপনি আপনার সাইটে কাজ শুরু করতে পারেন। সবশেষে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরী করা খুব কঠিন কোন কাজ নয়। ওপরে দেখানো ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার নিজের একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করতে পারেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা সঠিক উত্তরটি আপনাকে জানাতে চেষ্টা করবো। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের
জানাতে ভুলবেন না।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.