Header Ads


Deshi Product Zone এ এসে সপ্ন পূরন আরিফার গল্প

আসসালামু আলাইকুম

আমি আরিফা।খুব সাধারণ আর মধ্যেবৃও পরিবারের মেয়ে। জীবন চলার পথে আমি প্রতি নিয়ত ভুল পদক্ষেপ আর বাঁধার সম্মুখীন হয়েছি। তবুও আমি স্বপ্ন দেখা ছেড়ে দেইনি। আমি যতবার হোঁচট খেয়ে পড়েছি,ঠিক তত বারই নিজের স্বপ্নকে আরো বড় করে দেখেছি।

আমার ছোট বেলা থেকে একটাই স্বপ্ন নিজের মেধা,পরিশ্রম আর ধৈর্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। নিজেকে আত্ননির্ভরশীল করে তোলা। যাতে সব সময় নিজের যাবতীয় খরচ নিজেই বহন করতে পারি এবং নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি বাবা মায়ের স্বপ্নকে ও পূর্ণতা দিতে পারি এবং পরিবারের সার্পোটার হয়ে উঠতে পারি। আমি সব সময় পরনির্ভরশীল না হয়ে আত্নবিশ্বাসী হতে চেয়েছি।

Deshi Product Zone

আর তা পূরণে বার বার নতুন উদ্যেমে কাজ শুরু করা। কিন্তু আমার পথ চলা এতটা সহজ ছিল না বার বার ব্যর্থ হতাম আর কিছু সময়ের জন্য হতাশায় ভুগতাম। কিন্তু কখনো ভেঙ্গে পড়িনি বরং ব্যর্থ কেন হলাম তার কারন খুঁজে বেড়াতাম আর সেই ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতাম। আমার বার বার নানান রকম কাজ করার চেষ্টা করা আর প্রত্যেক বার ব্যর্থ হওয়া বা ঠকে যাওয়া।

কিন্তু আমি ছোট বেলা থেকে একরোখা ছিলাম।যে কাজ ঠিক করতাম করবো যত কষ্টই হোক না কেন আমি সেই কাজ শেষ হওয়া পর্যন্ত লেগে থাকতাম আর তা বাস্তবায়নে সব সময় নিজের পরিবারের সার্পোটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে উদ্যোগক্তা জীবন টাই বেঁছে নিলাম। উদ্যোগক্তা হওয়া টাও খুব একটা সহজ বেপার ছিল না।

প্রতি পদে লোকের নিজের আত্নীয সজনের সমালোচনার কারন হয়েছি। মেয়ে হয়ে শাড়ি জামা বিক্রি করে, পড়াশুনা করা মেয়ে এ গুলো কি কাজ করে আরো নানান রকম সমস্যার সম্মূখীন হয়েছি।কিন্তু আমি কখনো ভেঙ্গে পড়িনি,বরং অন্যের সমালোচনাকে আমি অনুৃপ্রেরণা হিসেবে নিয়েছি। আমার একটা অব্যশ আছে বা গুণ ও বলতে পারেন আমি যাই দেখতাম তা একবার দেখেই মোটামুটি শিখে যেতাম, আর তা নিজে তৈরি করা পর্যন্ত কাজ করতাম।

♦ সোশ্যাল মিডিয়াতে আমি আমার বেশি সময় নষ্ট করতাম,কিন্তু তারও একটা সুফল আমি পেয়েছি। যা আমার স্বপ্ন পূরণে আমায় আরো একধাপ এগিয়ে দিল।সোশ্যাল মিডিয়াতে আমি খুঁজে পাই বেস্ট প্লাটফর্ম দেশীয় প্রোডাক্ট জোন এ প্লাটফর্ম আমার জীবনের গল্প বদলে দেয় আর আমার স্বপ্নকে নতুন করে সাজাতে শিখাই।

অসংখ্য ধন্যবাদ দেশীয় প্রোডাক্ট জোনের এডমিন ওলি আহমেদ ভাইয়া কে যিনি আমাকে নিজের স্বপ্ন পূরণের জন্য এত সুন্দর একটা প্লাটফর্ম থেকে নিজের উদ্যোগক্তা জীবনকে সফল করার সুযোগ করে দিয়েছেন। ভাইয়ার জন্য মন থেকে অসংখ্য দোয়া শ্রদ্ধা আর আন্তরিক শুভকামনা রইল। আমার উদ্যোগক্তা জীবন শুরু এপিল ১৮/০৪/২০ থেকেই।

আমার উদ্যোগক্তা হওয়া পিছনে আরো একজন মানুষের সার্পোট আর আমার পরিবারে সার্পোট ও আমি সবসময় পেয়েছি। এ কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার স্বপ্নতে ৫০% হলেও পূর্ণতা দিতে পেরেছি। ইনশআল্লাহ যেই দিন আমি আমার স্বপ্নকে ১০০% এ পূর্ণতা দিতে পারবো সেই দিন আবার আসবো আমার সফলতা গল্প নিয়ে।

সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আমার স্বপ্নকে নিজের মেধা,ধৈর্য আর পরিশ্রম দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তা পূরণ করতে পারি।সবার জন্য অনেক দোয়া ভালোবাসা আর আন্তরিক শুভকামনা রইল।

পেইজ _ আরিফা অনলাইন শপ এন্ড কালেকশান

No comments

Theme images by RASimon. Powered by Blogger.