করোনা প্রতিরোধে কিউবার আবিষ্কার 'আলফা টু-বি'
‘আলফা টু-বি’ ওষুধ ব্যবহার করে এক হাজার
পাঁচশোরও বেশি রোগীকে সুস্থ করে
তুলেছেন কিউবা। চীনের চিকিৎসকরা
করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে এই
ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন।
ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়কিউবা
ফারমা গ্রুপের সভাপতি এডুয়ার্ডো
মার্টিনেজ এক সংবাদ সম্মেলনে
জানান, ইন্টারফেরন আলফা টু-বি’ নামে
পরিচিত কিউবার তৈরি এই ওষুধ করোনার
মুক্তিতে ব্যাপক কাজ করছে। চীনের
জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্বাচিত
৩০টি ওষুধের মধ্যে অন্যতম এটি।
ওষুধটির আবিষ্কার হয় কিউবায়। চীনের
জিলিন প্রদেশে অবস্থিত চ্যাংচুন
হেবার বায়োলজিক্যাল
টেকনোলজিতে এটির উৎপাদন শুরু হয়।
জৈবপ্রযুক্তিতে দুই সমাজতান্ত্রিক
দেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে
এটি যৌথ উদ্যোগে উৎপাদিত হচ্ছে।
কিউবার এই ওষুধের কার্যকারিতা
জানার পরেই জনপ্রিয় হয়ে যায়
‘ইন্টারফেরন আলফা টু-বি’। এরপর থেকে
সারা বিশ্ব থেকে এই ওষুধ কেনার অর্ডার
পেতে শুরু করে কিউবা। এডুয়ার্ডো
মার্টিনেজ আরও জানিয়েছেন, করোনা
মোকাবেলার ওষুধ সরবরাহ করার জন্য
অনেক দেশেই অনুরোধ করছে।
আমরা ওষুধ সরবরাহ করবো। কারণ আমাদের
প্রয়োজনীয় সামর্থ্য রয়েছে। এতে দেশে
ওষুধ সঙ্কটে পড়বে না। সূত্র: ওয়ান কিউবা
নিউজ



No comments