সঠিক Keyword নির্বাচন
Search Engine Optimization এ
একটা গুরত্বপূর্ন ভূমিকা পালন করে।
আপনার ওয়েবসাইটটি যে বিষয়ের উপর সেই
ধরনের Keyword নিয়ে আপনাকে ভাবতে হবে।
উদাহরনস্বরুপ আপনার সাইট যদি Software Development
tutorial ভিত্তিক হয় তাহলে হোম পেজের
টাইটেলে "সফটওয়ার ডেভেলপমেন্ট
টিউটোরিয়াল" এই কিওয়ার্ডগুলি রাখা
বুদ্ধিমানের কাজ হবে।
যদি কেউ সফটওয়ার ডেভেলপমেন্ট শিখতে চায়
তাহলে সে কোন কোন শব্দ গুগলে লিখে সার্চ
দিতে পারে এটা আপনাকে ভাবতে হবে এবং
সেই শব্দগগুলি আপনার সাইটের হোমপেজের
টাইটেল সাইটের হেডিং ট্যাগগুলিতে
শব্দগুলি রাখতে হবে।
কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে নিচের
বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে -
* পেজের কিওয়ার্ডের সাথে যেন কন্টেন্টের
মিল থাকে,
* কন্টেন্ট তথা কিওয়ার্ডের সাথে টাইটেল
ট্যাগের মিল থাকতে হবে,
* ওয়েব পেজের কিওয়ার্ডের সাথে হেডিং
ট্যাগগুলোর মিল থাকা ভাল,
* সাধারণ ভাবে সার্চেবল কিওয়ার্ড ব্যাবহার
করাই ভাল,
* এইচটিএমএল ডকুমেন্টের নাম, কন্টেন্ট তথা
কিওয়ার্ডের সাথে মিল রেখে তৈরি করাই
সর্বোত্তম।



No comments