Header Ads


যেভাবে ভাল মানের ডিজাইন করবেনঃ


প্রথমত - ভাল মানের ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে। কখনই ধৈর্য হারালে চলবে না আর সর্বদা মনে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি ভাল ডিজাইন করতে পারবো, আমার থেকে অবশ্যই ভাল আইডিয়া বের হবে। আমার ক্রিয়েটিভিটি সবার থেকে আলাদা। এই চিন্তার মাধ্যমে আপনার মানসিক একটা প্রশান্তি কাজ করবে। আর যখনই আপনি মানসিকভাবে শান্তি পাবেন তখনই দেখবেন আপনার মাথা থেকে একটা একটা করে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসছে।

 দ্বিতীয়ত - ডিজাইনটা সম্পূর্ণট কালার এর উপর নির্ভর করে। কোন কালার এর সাথে কোন কালার ভাল মিলবে, কোনটার সাথে কোনটা দিলে ডিজাইনটা ফুটে উঠবে এই সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে । কালার সম্পর্কে ব্যাপক স্ট্যাডি করতে চাইলে অনলাইনে ডিজাইন
কালারিং ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিলে অনেক আর্টিকেল পাবেন। ওই গুলো যদি একটু ধৈর্য ধরে পড়তে পারেন তাহলে দেখবেন আপনার ডিজাইনের অনেক জড়তা কেটে গেছে।

তৃতীয়ত - প্রচুর পরিমাণে ভাল ভাল ডিজাইন ফলো করতে হবে। ভাল ডিজাইন পেতে হলে সবচেয়ে বড় সহায়ক হচ্ছে www.graphicriver.net অথবা www.dribbble.com । প্রথমে হুবহু একটা ডিজাইন দেখে সেটার আরেকটা কপি করুন। এভাবে ২০ থেকে ৫০টা ডিজাইন কপি করে ডিজাইন করুন ( কপি করা ডিজাইন কথনই পোর্টফোলিও তে রাখার চেষ্টা করবেন না) । এই কপি করা ডিজাইন গ্রুপে শেয়ার করে ভুলগুলো শুধরিয়ে নিতে পারেন। তবে কপি করা ডিজাইন গ্রুপে শেয়ার করলে, যে ডিজাইন দেখে হুবহু ডিজাইন করেছেন তার লিংকটাও অবশ্যই শেয়ার করবেন।এরপর আপনি যখন বিভিন্ন টুল ইত্যাদির পারফেক্ট ব্যবহার আয়ত্ত করতে পারবেন তখন আপনি ২০ থেকে ৫০টার মত ডিজাইন দেখে নিজের থেকে একটা ডিজাইন করার চেষ্টা করুন। প্রথমে একটু অস্বস্তি অস্বস্তি লাগবে, আইডিয়া বের হতে চাইবে না। কিন্তু যখন আপনি কয়েকটা ডিজাইন কমপ্লিট করবেন তখন দেখবেন আস্তে আস্তে অটোমেটিক ভাবে আপনার মাথা থেকে নতুন নতুন ক্রিয়েটিভিটি বের হতে
থাকবে।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.