Header Ads


স্টার্টআপ পরিচালনার ক্ষেত্রে কিছু আইটি দক্ষতাসমূহ


**স্টার্টআপ **এর কথা আসলে শুরুতেই আমাদের যে বিষয়টি নিয়ে ভাবতে হয় তা হল ইনফরমেশন টেকনোলজি বা আইটি। যেহুতো বর্তমান যুগটি হল একটি প্রযুক্তিনির্ভর আধুনিক যুগ যেখানে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহন এবং প্রদান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে এবং এর সংখ্যা নিয়মিত বেড়েই চলেছে । সুতরাং প্রযুক্তিনির্ভর এই যুগে আইটি জ্ঞান এবং ব্যবহার ছাড়া ম্টার্টআপ গড়ে তোলা অনেক বেশি ঝুকিপূর্ন। স্টার্টআপ করতে হলে আপনাকে একজন পুরোপুরি আইটি বিশেষজ্ঞ হতে হবে এমন কোন ধরাবাধা নিয়ম নেই। অনেকক্ষেত্রে আইটির কিছু ব্যসিক নিয়মসম্পর্কে কিছু ধারনা থাকলেই আপনার স্টার্টআপটি পরিচালনা করতে পারবেন। এক্ষেত্রে জটিল দক্ষতাসম্পূর্ন কাজগুলো অন্য কোন সোর্স থেকে আউটসোর্স করে নিতে পারেন। এছাড়া আপনার স্টার্টআপ টিম মেম্বারের কেউ হয়তোবা আইটি বিষয়ে দক্ষ হতে পারে এই বিষয়গুলো আসলে ইনভেস্টরদের আকর্ষন করে এবং তাদের বার্তা দেয় যে আপনার স্টার্টআপটি ভালোভাবে পরিচালনায় প্রস্তুত্ । নিচে স্টার্টআপে গুরুক্বপূর্ন আইটি দক্ষতা সম্পর্কে আরোচনা করা হল:

* টেকনিক্যাল: স্টার্টআপের ক্ষেত্রে আইটির মূল স্তম্ভ বলা হয় ওয়েসাইটকে। ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সকল তথ্য প্রদর্শন সার্ভিস প্রদানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা যায়। বর্তমানে ডোমেইন ও হোস্টিং প্যাকেজ সাথে অনেক কোম্পানি ওয়ার্ডপ্রেস ইনশ্টলেশন করার সুবিধা প্রদান করে। তাই এখন ওয়েবসাইট তৈরি এবং ব্যবহার অনেক বেশি সহজ হলেও ওয়েবসাইটের নিরাপত্তা এবং একটি কাস্টম ওয়েবসাইট তৈরিতে অবশ্যই বিশেষ আইটি দক্ষতার প্রয়োজন হয়ে থাকে।

* এসইও: সার্চ ইঞ্জিন অপটোমাইজেনশন অনলাইন ট্রাফিক জেনারেট করার অন্যতম অর্গানিক উৎস। যদি সঠিকভাবে কি-ওয়ার্ড রিসার্চ ,ওপটোমাইজড কন্টেন তৈরি এবং নিয়মিত ওয়েসাইটের লক্ষ রাখা না যায় এসইও এর উন্নয়নে তাহলে আপনার ওয়েসাইট কম্পিটিশনের বা্ইরে চলে যাবে। তাই এই বিষয়ে অবশ্যই সঠিক জ্ঞান এবং দক্ষতা রাখতে হবে।

* কন্টেন্ট তৈরি করা: কন্টেন্ট ইজ দ্য কিং বহুল ব্যবহৃত এই বাক্যটির আসলেই যথার্থতা রয়েছে। কারন কন্টেন্টে মানুষকে আকর্ষন করে ,বিশ্বস্ত হতে সাহায্যে করে। আর্টিকেল এর পাশপাশি মানসম্মত ভিডিও এবং পডকাস্ট এ্র্র্রখস অনেক জনপ্রিয়।

* এক্টিভিটি সম্পর্কে সঠিক ধারনা: স্টার্টআপ মূলত প্রযুক্তি উপর ভিত্তি করে গড়ে ওঠবে তাই এর এক্টিভিটি নিয়ে প্রয়োজনীয় নলেজ থাকতে হবে। এটি এমন নয় যে আপনার সবাকিছুর উপর বিশেষজ্ঞ হতে হবে । তবে অবশ্যই অবশ্যই ধারনাগুলো এমন হতে হবে যে আপনি এই ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞতাসম্পূর্ন ব্যক্তি।

* পেইড এডভারটাইজিং: অর্গানিং ট্রাফিক এর পাশাপাশি অবশ্যই পেইড এ্যডভারটাইজমেন্ট এর মাধ্যমেও ট্রাফিক ব্যবস্থা করা গুরুত্বপূর্ন এতে আপনার কাস্টমার ও ইউজারদের সাথে নিয়মিত ইন্টরেকশন এর সুযোগ তৈরি হয়। ফেসবুক , গুগলসহ অন্যন্য ইন্টারনেট মাধ্যম এই সুবিধা প্রদান
করে থাকে।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.