কিওয়ার্ড রিসার্চের জন্য ৩টি প্রয়োজনীয় টুলসঃ
একটি ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়ানোর অন্যতম উপায় হলো সাইটটিকে সার্চ রেজাল্টের প্রথম দিকে রাখা।
আর এর জন্য উপযুক্ত কিওয়ার্ড নির্বাচন করা জরুরী। কিওয়ার্ড রিসার্চের জন্য অনলাইনে অনেক টুলস পাওয়া যাবে। এদের অনেকগুলো আবার পেইড সার্ভিস। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের পেইড সার্ভিসগুলো ব্যবহারের সুযোগ বা ইচ্ছা থাকে না। আর ফ্রি টুলসগুলো দিয়েও অনেক ভালোভাবেই কিওয়ার্ড রিসার্চ করে সফলভাবে সাইটের এস ই ও করা যায়।
1. Google Adwords Keyword Tool: এটি ( https://adwords.google.com/o/KeywordTool ) গুগলের একটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। কোনো কিওয়ার্ড নির্বাচন করার আগে জানা দরকার যে ইন্টারনেটে কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বা সার্চ করা হচ্ছে। এরপর প্রয়োজনমত সিদ্ধান্ত নেওয়া যায়। গুগল এডওয়ার্ড কিওয়ার্ড টুলের সাহায্যে এই কাজটি অতি সহজেই করা যায়। এর সাহায্যে আপনি একটি নির্দিষ্ট সাইটের ক্ষেত্রে কোন কিওয়ার্ডটি বেশি জনপ্রিয় তা বের করতে পারবেন। অথবা নির্দিষ্ট সাইট না দেখে নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্যবহৃত কীওয়ার্ডগুলো দেখে নিতে পারেন। এর মাধ্যমে কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনার মাঝে একটি পরিষ্কার ধারণা চলে আসবে এবং আপনি সহজেই সাইটের এস ই ও করতে পারবেন। এস ই ও তে খুবই ধৈর্যের প্রয়োজন। তাই গুগল এডওয়ার্ড কিওয়ার্ড টুলটি ব্যবহার করে ধৈর্য সহকারে আপনার সাইট সম্পর্কিত বা পছন্দের কিওয়ার্ডগুলোর ওপর রিসার্চ করে সফলভাবে আপনার সাইটের এস ই ও করতে পারবেন। এই টুলটির ব্যবহার প্রণালীও অনেক সহজ ও ইউজার ফ্রেন্ডলি।
2. Google Analytics: গুগলের আরেকটি ফ্রি টুল (http://www.google.com/ analytics/ )। এর মাধ্যমে আপনি আপনার সাইট এর কীওয়ার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন। যে কোনো সাইটের জন্যই এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় টুল। এর মাধ্যমে দেখা যাবে আপনার সাইটে কোন কোন কিওয়ার্ড সার্চ করে ভিজিটর আসছে, কোন কিওয়ার্ডে কেমন ভিজিটর পাচ্ছেন এবং ওই ভিজিটররা আপনার সাইটে কতক্ষন অবস্থান করছে ইত্যাদি অনেক প্রয়োজনীয় তথ্য। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার সাইটের অধিকাংশ ভিজিটর কোন টপিকের জন্য আসে। যেহেতু ভিজিটররা উক্ত কিওয়ার্ড সার্চের মাধ্যমে আপনার সাইটে আসছে সুতরাং আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে মোটামুটি অবস্থানে আছে বলে ধরে নেওয়া যাবে এবং আপনার সাইটের জনপ্রিয় কিওয়ার্ডের টপিকসগুলো আরও ভালোভাবে সাজাতে পারলে আপনি আরও ভিজিটর পাবেন তা নিশ্চিত। এই টুল এর মাধ্যমে সাইটের অতীতের কিওয়ার্ড হিস্টোরিও দেখা যায় ফলে আপনি সহজেই আপনার সাইটের ভিজিটরদের চাহিদা সম্পর্কে অবহিত হতে পারবেন।
3. Rank Checker: পুরাতন কোনো সাইট এর নতুনভাবে এস ই ও করার সময় যথাসম্ভব পুরাতন কিওয়ার্ডগুলোর ওপরই বেশি গুরুত্ব দিন। কারণ নতুন কিওয়ার্ডগুলো সার্চ ইঞ্জিনে নতুনভাবে জায়গা করে নিতে কিছুটা সময় লাগে। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি রেঙ্ক চেকার টুলটি( http://tools.seobook.co/ m/firefox/rank-checker/ ) ব্যবহার করতে পারেন। এটি একটি ফায়ারফক্স এডওন। এই এডওনটি ব্যবহার করার আগে S E O Book (http://www.seobook.com/free- account/ ) এ একটি একাউন্ট খুলে নিতে হবে। একাউন্ট খোলা হয়ে গেলে এডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে এড করে নিন। প্রথমে গুগল এডওয়ার্ডস ও গুগল অ্যনালিটিকস টুল ব্যাবহার করে প্রাপ্ত কিওয়ার্ডগুলো নোট করে রাখুন। এরপর রেঙ্ক চেকার টুলটির সাহায্যে আপনি সহজেই কিওয়ার্ডগুলোর রেঙ্ক খুঁজে পেতে পারেন ও প্রয়োজনমত তা আপনার সাইটে প্রয়োগ করতে পারেন।



No comments