Header Ads


চমক নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ১১


ফেব্রুয়ারিেত নতুন একটা ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনছে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং গ্যালাক্সি এস ১১

স্যামসাংয়ের ফোনটির নকশা কেমন হতে পারে ইতোমধ্যেই এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে।
ডিভাইসটির মূল আর্কষণ হলো এতে থাকছে ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা। টুইটারে এক ভিডিও পোস্টে ফোনটির উন্মোচনের স্থান ও তারিখ জানিয়েছে স্যামসাং। স্যান ফ্রান্সিসকোতে ১১ ফেব্রুয়ারি ফোনটি উন্মোচন করা হবে। সিরিজটির কোন ডিভাইস তারা উন্মোচন করবে তা জানা যায়নি। তবে একাধিক সূত্রের খবর, স্যামসাং এবার একাধিক সংস্করণ আনবে। জানা গেছে, ২০২০ সালের ফ্ল্যাগশিপ ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি আলট্রাওয়াইড এবং একটি ৫এক্স টেলিফটো লেন্স রাখতে পারে স্যামসাং। এর পাশাপাশি ডিভাইসটিতে এ বছরের গ্যালাক্সি নোট ৭ প্লাসের মতো একটি ‘টাইম-অফ-ফ্লাইট’ সেন্সরও যোগ করা হতে পারে। গ্যালাক্সি এস১১ এর ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, ফোনের সামনে রয়েছে পাঞ্চহোল ক্যামেরা। পেছনে রয়েছে ক্যামেরা বাম্পে একসঙ্গে রয়েছে ৫টি ক্যামেরা। এই ডিজাইনের সঙ্গে আইফোন ১১ ও পিক্সেল ৪ এর মিল রয়েছে। গ্যালাক্সি এস ফোনগুলোর ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। শুক্রবার নতুন দুইটি বাজেট স্মার্টফোন এস পেন স্টাইলাসসহ গ্যালাক্সি নোট ১০ লাইট এবং গ্যালাক্সি এস ১০ লাইট উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি এস ১০ লাইট সংস্করণেও গ্যালাক্সি নোট ১০ লাইটের মতো ৬.৭ ইঞ্চি পর্দা রাখা হয়েছে। কিন্তু এই ডিভাইসটির ক্যামেরা ব্যবস্থা ভিন্ন এবং এতে নেই এস পেন স্টাইলাস। কোনো ডিভাইসেরই দাম এবং বাজারে আনার তারিখ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.