Header Ads


যে ৪টি খাবার খালি পেটে মারাত্মক ক্ষতি হয়


খালি পেটে সকালে এসব খাবার খেলে হতে পারে শারীরিক ক্ষতি। বিশেষজ্ঞদের মতে,সকালে হালকা নাস্তা করতে গিয়ে এমন কিছু খাবার খাওয়া যাবে না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন জেনে নেই সকালের নাস্তায় যেসব খাবার না খাওয়া ভালো।

১. সকালে খালি পেটে কফি খাবেন না। এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। অ্যাসিডিটির সমস্যায় একাধিক শারীরিক সমস্যা হতে পারে ও ওজন বেড়ে যায়।

২. সকালে খালি পেটে জুস খাবেন না। কারণ ফলের রস খেলে শরীরে শর্করার মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। তাছাড়া অ্যাসিডিটির সমস্যাও ও ওজন বেড়ে যেতে পারে।

৩. ওজন কমানোর জন্য অনেকে এক কাপ টক দই খেয়ে সকালের নাস্তা সারেন। এতে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়।

৪. সকালের নাস্তায় কৃত্রিম চিনি বা মিষ্টিযুক্ত খাবার খাওয়া যাবে না।এছাড়া প্রক্রিয়াজাত মাংস সকালে না খাওয়াই ভাল। এসব খাবার শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি করে। সেই সঙ্গে রক্তে কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

সূত্র : বোল্ড স্কাই

No comments

Theme images by RASimon. Powered by Blogger.