Header Ads


ই-টিন সার্টিফিকেট কি



TIN (টি.আই.এন) বলিতে Tax payers Identification number বা করদাতা সনাক্তকরণ নম্বর বুঝায়। টি.আই.এন ১২ অংকের একটি কম্পিউটার জেনারেট নম্বর।

টিন সার্টিফিকেটের প্রয়োজনীয়তাঃ

* আমদানি করার ক্ষেত্রে আমদানিপত্র রেজিস্ট্রেশন করার জন্য।

* বিভাগীয় জেলা শহর অথবা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য।

* মাল সরবরাহ, চুক্তিনামা অথবা অন্যান্য যেকোনো বাণিজ্যের দরপত্রের জন্য।

* সাধারণ বীমা তালিকাভুক্তকরণ অথবা লাইসেন্স নবায়ন করার জন্য।

* এক লাখ টাকার ওপরে সিটি করপোরেশনভুক্ত অঞ্চলে যেকোনো জমি বা ভবন রেজিস্ট্রেশনের জন্য।

* ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে।

* কম্পানি রেজিস্ট্রেশনের জন্য।

* ড্রাগ লাইসেন্সের জন্য।

* যেকোনো ব্যবসায়িক সমিতির সদস্য হওয়ার জন্য কিংবা সদস্যপদ নবায়ন করার জন্য।

* আইএসডি টেলিফোন সংযোগের জন্য।

* মুসলিম বিবাহ ও তালাকনামা রেজিস্ট্রেশনের জন্য।

* কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ভবন নির্মাণের পরিকল্পনা জমা দেওয়ার জন্য।

* গাড়ি, জিপ অথবা মাইক্রোবাসের রেজিস্ট্রেশন কিংবা মালিকানা পরিবর্তন ও ফিটনেস লাইসেন্সের জন্য।

* কোনো ব্যক্তির কমার্শিয়াল ব্যাংক অথবা লিজিং কম্পানি থেকে ঋণ গ্রহণ অথবা ঋণ অনুমোদনের জন্য।

টি আই এন এর সুবিধা:

* কর-সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনি নিজেই উপস্থিত থাকতে পারবেন।

* কর্তৃপক্ষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে আপনি তার বিপরীতে কোনো আবেদন করার অধিকার রাখেন।

* কর্তৃপক্ষ সব বিষয়ে আপনাকে তথ্য প্রদানে বাধ্য থাকবে।

* আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে ভাউচার প্রদান করা হবে।

* টিন-সংক্রান্ত যথাযথ নীতিমালা থাকায় আপনি আশঙ্কামুক্ত থাকবেন।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.